এই গরমে ত্বকের সমস্যা

0
256
Print Friendly, PDF & Email

এই গরমে জনজীবন বলতে গেলে বিপর্যস্ত। গত কয়েকদিনের গরম আগের সকল গরম পরার রেকর্ড ভেঙেছে। এই সময়টাতে ত্বকের জন্য প্রযোজন বাড়তি যত্ন। কারণ ত্বক মানবদেহের এক বৃহৎ অঙ্গ। শরীরের আবরণ হিসেবে কাজ করে বিধায় ঋতু পরিবর্তনের প্রভাব সর্বাগ্রে ত্বকে পরিলক্ষিত হয়। গরমে ত্বকের ওপর পরিবর্তন দুই ভাগে ভাগ করা যেতে পারে।

সূর্যালোকের কারণে : সূর্যালোকের কারণে ত্বকে সোলার ডার্মাটাইটিস বা সানবার্ন, সোলার অ্যাকজিমা, সোলার আর্টিকেরিয়া, জেরোডার্মা পিগমেন্ত- সাম, একনিটিক রেটিকুলয়েড, ত্বকের ক্যান্সার এবং মেছতা বা ক্লোজমা হতে পারে। সূর্যালোকের আলট্রা ভয়োলেট রশ্মি এ জন্য দায়ী।

ঘামের কারণে পরিবর্তন : গরমের সঙ্গে বায়ুমণ্ডলে আদ্রতা বেশি থাকলে ত্বকের সোয়েট গ্লানড বা ঘর্মগ্রন্থি নিঃসরিত ঘাম তৈরি হয়। ঘামের কারণে ঘামাচি দেখা দেয়। এ ছাড়া ঘামে ডার্মাটাইটিস্, ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত ত্বকের রোগ বিস্তার লাভ করে। শিশুরা গরমে ব্যাকটেরিয়াজনিত রোগে বেশি আক্রান্ত হয় যা সামার বয়েল নামে পরিচিত।

চিকিৎসা : গরমে ত্বকের সমস্যা অনেক সময় জটিল আকার ধারণ করতে পারে। কি পরিবর্তন হয়েছে, সেটি নির্ধারণে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

প্রতিরোধের উপায় : সরাসরি সূর্যালোকে যাবেন না, ছাতা, হ্যাট এবং সানগ্লাস ব্যবহার করুন। * দীর্ঘক্ষণ সূর্যালোকে থাকবেন না, সান ব্লকের লসান ক্রিম বা জেল ব্যবহার করুন। * ভারী জামা-কাপড়, টাইটফিট অন্তর্বাস পরিহার করুন। * নাইলন, পলিয়েস্টার ইত্যাদি সিনথেটিক পোশাক পরবেন না, সুতি এবং প্রাকৃতিক বস্ত্র ব্যবহার করুন * একবার ব্যবহার করা পোশাক ও অন্তর্বাস পুনরায় ধোয়ার পর ব্যবহার করুন * ঘাম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে ফেলুন বা মুছে নিন, প্রয়োজনে গোসল করতে পারেন * প্রচুর পানি পান করুন।

ডা. এম আর করিম রেজা, সিনিয়র কনসালটেন্ট,

চর্ম, এলার্জি ও কসমেটিকজনিত রোগ, এশিয়ান জেনারেল হসপিটাল লি.। ফোন : ০১৭১৬-২৮৯৮৮৭

শেয়ার করুন