‘বার্সার মতো ক্লাব মেসি পাবে না’

0
224
Print Friendly, PDF & Email

লিওনেল মেসি বার্সা ছাড়ছেন, ইদানীং এমন জোর গুজব চলছে। তবে এটাও মনে রাখতে হবে, মেসির সঙ্গে বার্সার সম্পর্ক অনেকটা গাছ ও মাটির মতো। তবে চলতি মৌসুমে একের পর এক ব্যর্থতায় মেসি-বার্সার সম্পর্ক ছিন্ন হবে কি না, এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এই যেমন—রিয়াল মাদ্রিদের সাবেক মেক্সিকান তারকা হুগো সানচেজ বললেন, মেসির নতুন চুক্তি নিয়ে বার্সা যেভাবে এগোচ্ছে, তাতে মেসি সন্তুষ্ট না হলে সুযোগটা কাজে লাগাতে পারে রিয়াল মাদ্রিদ।
তবে দীর্ঘদিনের সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা এসব গুঞ্জন-টুঞ্জনে কান না দিয়ে বরং বার্সা-মেসির সম্পর্ক অটুট থাকার কথাই বলছেন। বার্সার মধ্যমাঠের অন্যতম প্রধান ভরসা বললেন, ‘ক্লাব মেসির মতো খেলোয়াড় কখনোই পাবে না। আবার বার্সার মতো ক্লাবও দ্বিতীয়টি পাবে না মেসি। আমার প্রত্যাশা, সে বার্সাতেই ক্যারিয়ার শেষ করবে।’
কোপা ডেল রে শেষ, চ্যাম্পিয়নস লিগেও বিদায়। অবশিষ্ট রয়েছে লিগ শিরোপা। সেটি কি জিততে পারবে বার্সা? এ প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। তবে এখনো আশায় বসতি ইনিয়েস্তার। বার্সার মধ্যমাঠের অন্যতম এ সেনানী জানালেন, ‘লিগ খুবই কঠিন। এটি আমাদের ওপর নির্ভর করছে না। তবে একেবারে অসম্ভবও নয়।’

শেয়ার করুন