গণতান্ত্রিক ধারাবাহিকতা, স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং বিএনপি-জামায়াত অশুভজোটের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় গণজাগরন সৃস্টির উদ্দেশ্যে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে দেশব্যাপী সফর করবেন।
এই কর্মসূচির অংশ হিসাবে আগামী ২৬ এপ্রিল ২০১৪ শনিবার অপরাহ্ন ৩ টায় খুলনা বার লাইব্রেরি প্রাঙ্গণে মহানগর ও জেলা ১৪ দলের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
১৪ দলের দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এস. এম কামাল হোসেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য লুৎফর রহমান, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান এবং স্থানীয় ১৪ দল নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।






