হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
জানা গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ৫১৭ নম্বর কেবিনে অবস্থান করছেন।
তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জসীম উদ্দিন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।







