নিষেধাজ্ঞা প্রত্যাহার বার্সেলোনার

0
240
Print Friendly, PDF & Email

অবশেষে সমস্যার সাময়িক জট খুলেছে। সামানের দল বদলের মওসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে। এর আগে ফিফা’র নিয়ম ভেঙে ১৮ বছরের নিচের খেলোয়াড়কে আন্তর্জাতিক চুক্তিতে আনে বার্সেলোনা। বিষয়টি নিয়ে এ বছরের ২ এপ্রিল ফিফা’র ডিসিপ্লিনারি কমিটি বার্সেলোনার ১৪ মাসের মধ্যে কোন খেলোয়াড় কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে আগামী দুই মওসুম বার্সেলোনার নতুন কোন খেলেয়াড় কেনা শঙ্কায় পড়েছিল। দলের অন্যতম ডিফেন্ডার কার্লোস পুওল ইতিমধ্যে ঘোষণা করেছেন-এই মওসুম শেষে তিনি দল ছেড়ে দিবেন। গোলরক্ষক ভিক্টোর ভালদেজ পড়েছেন দীর্ঘ ইনজুরিতে। এ ছাড়া তিনিও এই মওসুম শেষে দল ছেড়ে দিতে চেয়েছেন। এই পরিস্থিতিতে বার্সেলোনা পড়েছিলে মহা সমস্যায়। একজন গোলরক্ষক ও একজন ডিফেন্ডার তাদের অতি প্রয়োজন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে সেটা অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বার্সেলোনা আপীল করায় গতকাল সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত এই শিথিলতা বহাল থাকবে। এতে আপাতত ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন মওসুমে তারা নতুন খেলোয়াড় কিনতে পারবে বার্সেলোনা। ইতিমধ্যে কাতালানরা বরুসিয়া মনশেনগ্লাডবাচের গোলরক্ষক মার্ক-আন্দ্রে তার স্টেগানকে দলে ভেড়ানোর জন্য তার সঙ্গে যোগাযোগ করেছে।

শেয়ার করুন