রাজধানীর পল্টন মোড়ে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত ১

0
213
Print Friendly, PDF & Email

রাজধানীর পল্টন মোড়ে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মধ্যে সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। নিহতের নাম আলীম (১৮)। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি দ্রুত গতির ট্রাক সিএনজি অটোরিক্সাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনার স্থলেই চালকের  মৃত্যু হয়।
নিহত আলীমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

শেয়ার করুন