রাজধানীর মিরপুর ২ নম্বরের কর্মাস কলেজ সংলগ্ন মসজিদ মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ওই মার্কেটের নিচতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।









