রাজধানীর উত্তরা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ মোহাম্মদ আলী সাগর ও আজহারুল ইসলাম নামে দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সদস্যরা।
বুধবার ভোরে উত্তরার আব্দুল্লাপুরের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-২ এর অতিরিক্ত এসপি রায়হান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আব্দুল্লাপুরের ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে ১০ ধরনের বিস্ফোরক উপাদানসহ ওই দুই যুবককে আটক করা হয়।







