অভিনয় হচ্ছে অনেকটা নেশার মতো

0
226
Print Friendly, PDF & Email

*কোন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন?
**এ মুহূর্তে বিশ্রামে আছি। কোনো নাটকের শুটিং করছি না। তবে শিগগিরই আরিফ খানের নতুন ধারাবাহিকে কাজ শুরু করব। নাটকের নাম এখনও ঠিক করা হয়নি।
*প্রচার হচ্ছে কোন কোন ধারাবাহিক?
**আমার অভিনীত সব ক’টি ধারাবাহিক প্রচার শেষ হয়ে গেছে। প্রচারের অপেক্ষায় আছে ইদ্রিস হায়দারের ‘পালঙ্ক’ আর মাইনুল হাসান খোকনের ‘জীবনের গল্প’।
*আসছে ঈদের ব্যস্ততা কেমন?
**ঈদের নাটকের কাজ এখনও শুরু করিনি। কয়েকটি খণ্ড নাটকের ব্যাপারে কথা হয়েছে। শিগগিরই এগুলোর শুটিং শুরু করব। একটা কথা বলে রাখি, এই মুহূর্তে আমি অভিনয় একটু কম করছি।
*অভিনয় কম করছেন কেন?
**প্রধান কারণ আমার মেয়ে। সে এখনও বেশ ছোট। ওকে সময় দিতে হয়। তাছাড়া নাটকের পাণ্ডুলিপি ভালো না হলে কাজ করি না। তাই একটু বেছে বুঝে কাজ করি।
*নিজের অভিনয়ের বিশেষত্ব কী বলে মনে করেন?
**অন্যের চরিত্র নিজের মধ্যে ধারণ করে তা দর্শকদের সামনে তুলে ধরাই তো অভিনয়। আর নতুন নতুন চরিত্রে অভিনয় করা আনন্দের। বিশেষ করে অভিনয়টাই অনেকটা নেশার মতো। একবার যদি আপনি মজা পেয়ে যান আর একঘেয়েমি চরিত্রে অভিনয় করতে পারবেন না। এটাই আমার বিশেষত্ব বলে মনে করি।
*তাহলে তো আপনাকে বেশি পরিশ্রম করতে হয়?
**ভালো কাজের জন্য তো পরিশ্রম করতে হবেই। আমি তার ব্যতিক্রম নই। দর্শককে যদি ভালো কিছু উপহার দিতে পারি, তাহলে নিজের কাছে বেশি ভালো লাগে।
*আমাদের নাটকের জনপ্রিয়তা কি কমে যাচ্ছে?
**আগের থেকে অনেক কম সাড়া পাওয়া যায়। এতে মনে হয়, গ্রহণযোগ্যতা কমছে। কমবে নাই বা কেন। নাটকের ভেতরে কোনো সামাজিক বার্তা থাকে না। যে কেউ আজ নাটক পরিচালনা করতে পারে। তাই বাইরের চ্যানেলের দোষ দিয়ে কোনো লাভ নেই।

শেয়ার করুন