২০৭২ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

0
233
Print Friendly, PDF & Email

দুই হাজার ৭২ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে ৬৪ কোটি টাকা ব্যয়ে হাওর অঞ্চলে মৎস্য অবতরণ প্রকল্প, ৩৭ কোটি টাকা ব্যয়ে হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্প।

এছাড়া এনজিএনভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপনে একহাজার আটশ ৬১ কোটি টাকা, লাকসাম-লাঙ্গলকোট-কোদালিয়া সড়ক উন্নয়নে ৪৯ কোটি টাকা এবং আহছানিয়া মিশন হাসপাতাল উন্নয়ন প্রকল্পের জন্য একশ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৬শ ১৯ কোটি টাকা এবং একহাজার ৪শ ৫৩ কোটি টাকা বৈদেশিক সহায়তা থেকে ব্যয় করা হবে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন