সাভারের ডিইপিজেড এলাকায় চায়না মালিকানাধীন একটি পোশাক কারখান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার কিংকু নামের এ পোশাক কারখানাটিতে কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সোমবার মালিক পক্ষের সাথে শ্রমিকদের বাকবিত-ার জেরে কারখানাটি বন্ধ করা হয়। শ্রম আইনের ১৩/খ ধারায় এটি বন্ধ করা হয়েছে বলে জানানো হয়।








