বাংলাদেশে এই রাক্ষুসে সরকারের মতো আর কোনো সরকার ছিল না’

0
242
Print Friendly, PDF & Email

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই রাক্ষুসে সরকারের মতো আর কোনো সরকার বাংলাদেশে ছিল না। তারা দানব সরকার। তাই তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে।

আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগে তারেক রহমানের মতো নেতা তৈরি করতে পারবে না বলেই তার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই তার কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে।

তিনি বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এটা ঐতিহাসিক প্রমাণিত সত্য। বিএনপিই প্রকৃত মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ নয়। শুধু মাত্র বর্ডার পালালেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না।

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুবদলের নির্বাহী কমিটির সদস্য আলী আকবর হাওলাদার চুন্নু, যুগ্ম আহবায়ক জুবায়ের আজাদ, হারুন রেজাসহ যুবদল নেতারা।

শেয়ার করুন