সরকারি চাকরিতে নতুন পদ সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া বলেন, প্রয়োজনীয় জনবলের অভাবে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। এ-কারণে প্রয়োজন অনুযায়ী পদ সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রয়োজনীয় জনবলের অভাবে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিলম্বের কারণ চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বিষয়টি পর্যালোচনা করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় সে বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে।







