মাগুরায় অস্ত্রসহ আটক ৩

0
622
Print Friendly, PDF & Email

মাগুরার মহাম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে একটি বাসা থেকে গুলিভর্তি শাটারগানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন নারী।
আজ সোমবার সকালে পুলিশ তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম (৩০), সাথী পারভীন (২২) ও জেসমিন (২০)।
পুলিশ ওই বাড়ি থেকে একটি মোটরসাইকেল ও দুটি কম্পিউটারের মনিটর জব্দ করেছে। বাড়িটি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল কুদ্দুসের। যুবকেরা তরকারির ব্যবসা করেন বলে পরিচয় দিয়ে তিন চার মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন বলে তিনি জানান।
মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে ওই বাড়িতে সকাল ১০টার দিকে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে কম্বলে জড়িয়ে রাখা গুলিভর্তি ওই শাটারগানটি উদ্ধার করা হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন