ইউএনও’র মোবাইল কোর্ট নওগাঁয় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড

0
321
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সরকারী বালু মহাল থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করার অপরাধে ২ জন কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে৷
গত শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট হেমনত্ম হেনরী কুবি ও আত্রাই থানার এসআই রাজিব কুমার কুন্ডু সঙ্গর্ীয় ফোর্সসহ এক ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার কাশিয়াবাড়ী হাট সংলগ্ন স্থান থেকে মো. সেলিম মোলস্না (৩৫) ও সদুপুর গ্রাম হতে আব্দুর রশিদ (৪০) কে ঘটনার স্থল থেকে গ্রেফতার করে ৷
জানা যায়, আত্রাই নদী ও গুড় নদীসহ আত্রাইয়ে বালু মহালের গত ১৭ এপ্রিল নওগাঁ জেলা প্রশাসক কাযর্ালয়ে দরপত্র দাখিল হয়৷ উক্ত দরপত্র দাখিলের পর থেকেই সবের্াচ্চ দর দাতারা নিজের খেয়াল খুশি মত দরপত্রের সিন্ধানত্ম কে উপেৰা করে দরদাতারা সরকারী বালু মহাল থেকে বালু উত্তোলন করে লৰ লৰ টাকা হাতিয়ে নেওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট অভিযান চালিয়ে আত্রাই গুড় নদীর বালু মহালের সবোচ্র্চ দরদাতা ও বালুমহালের ইজারাদার রহমত আলীর লোকজন বালু উত্তোলন করার সময় মো. সেলিম মোলস্না ও আত্রাই থানার আত্রাই নদীর ইজারাদার সবদুল সরদারের লোকজন ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনের সময় মো. আব্দুর রশিদ কে গ্রেফতার করে৷ গ্রেফতার কৃতদের স্বীকারোক্তি সাপেৰে প্রত্যেক কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের জেল প্রদান করেন৷#

শেয়ার করুন