বেলকুচিতে অপহৃত ২ ব্যক্তি উদ্ধার

0
431
Print Friendly, PDF & Email

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অপহৃত ফল ব্যবসায়ী ও তার কর্মচারিকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

সোমবার রাত পৌনে ১টার দিকে অপহৃতদের হাত-পা বেঁধে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে বেলকুচি থানা পুলিশ তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃতরা হলেন- বেলকুচি উপজেলার বয়ড়া গ্রামের ফল ব্যবসায়ী আবু বকর ও তার দোকান কর্মচারী ইউসুফ আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ই এপ্রিল (বুধবার) রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার পেট্রোল পাম্প এলাকা থেকে আবু বকর ও ইউসুফ আলীকে অপহরণ করে অপহরণকারীরা। অপহরণের পর আবু বকরের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরণকারীরা।

এ ব্যাপারে বেলকুচি থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হলে অপহৃতদের উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

একপর্যায়ে সোমবার রাত পৌনে ১টার দিকে অপহৃতদের হাত-পা বাঁধা অবস্থায় জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ফেলে দিয়ে যায় অপহরণকারীরা। পরে বেলকুচি থানা পুলিশ তাদের উদ্ধার করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন