শাসক গোষ্ঠী অতিকায় দানব হয়ে উঠেছে :খালেদা

0
192
Print Friendly, PDF & Email

আদালতে হাজিরা দিতে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন এতটাই ভূ-লুণ্ঠিত হয়েছে যে, বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িত করার পরও তাদের আইনী প্রতিকার পাবার অধিকারটুকুও চরমভাবে হরণ করা হচ্ছে। বিরোধী মত, বিবেক ও চিন্তার স্বাধীনতাকে নিষ্ঠুর পীড়নে স্তব্ধ করে দেয়া হচ্ছে। যার একটি নতুন বহিঃপ্রকাশ দেখা গেলো বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের মধ্য দিয়ে।

বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন অবিলম্বে গয়েশ্বর চন্দ্র রায় এবং আমান উল্লাহ আমান-এর মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মাঠ নেতাদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের মাঠ নেতাদের বলেছেন, সরকার পতনের জন্য আগামীতে যে কর্মসূচি দেয়া হবে তা সবাইকে মাঠে থেকে পালন করতে হবে। তিনি বলেন, আন্দোলনের প্রস্তুতি নিন। বিজয় আমাদের সুনিশ্চিত। এ সরকার জনগণের উপর জুলুম করছে। তারা জোর করে ক্ষমতায় বসে আছে। এটা বেশিদিন চলতে দেয়া হবে না।

গতকাল রাতে দল গোছানোর অংশ হিসেবে নড়াইল জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে মতবিনিময় করেন। আগামী দেড় মাসের মধ্যে সম্মেলন করে নড়াইল জেলার নতুন কমিটি গঠন করার নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, নড়াইল বিএনপি’র আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসসহ প্রায় ২ শতাধিক নেতাকর্মী।

গতকাল খুলনা জেলার মাঠ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়ের কথা থাকলেও তা স্থগিত করা হয়

শেয়ার করুন