শাহজালাল বিমানবন্দরে ৮০ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

0
222
Print Friendly, PDF & Email

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে থেকে ৮০ লাখ ভারতীয় রুপিসহ আলাউদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দহজনক মনে হওয়ায় তাকে আটক করে পুলিশ।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন এক মহিলা তাকে রুপিগুলো দিয়েছে বলে স্বীকার করেন। তবে কে ওই মহিলা সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন