নির্বাচনের পর মোদীকে দেখা যাবে না

0
234
Print Friendly, PDF & Email

ভারতে লোকসভা নির্বাচনের পর গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপির (ভারতীয় জনতা পার্টি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে আর দেখা যাবে না। এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

টাইমস অব ইন্ডিয়া জানায়, তিন দিন ধরে বারানসিতে নির্বাচনী প্রচার চালাচ্ছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। লোকসভা নির্বাচনে বারানসিতে মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেজরি।

শনিবার বারানসির রামনগর শহরে এক নির্বাচনী সমাবেশে মোদির উদ্দেশে এমন বিদ্রূপাত্মক মন্তব্য করেন কেজরিওয়াল।

রামনগরের ওই নির্বাচনী জনসভায় কেজরিওয়াল মোদীকে বিদ্রুপ করে জনতার কাছে প্রশ্ন করেন, “কেউ মোদীকে দেখেছেন কি? সবাই সমস্বরে ‘না’ সূচক জবাব দেন।”

কেজরিওয়াল বলেন, “তিনি যদি নির্বাচনের আগে না আসেন, নির্বাচনের পরেও আপনারা তাকে দেখবেন না।’

শেয়ার করুন