পরিণতি হবে লংমার্চে বাধা দিলে ভয়াবহ

0
280
Print Friendly, PDF & Email

লংমার্চ কর্মসূচিতে বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর এলিফেন্ট রোডে লংমার্চ কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, লংমার্চে বাধা দিলে সরকার আবারও প্রমাণ করবে তারা অন্যের আশির্বাদপুষ্ট। আর জনগণকে ঐক্যবদ্ধ করে আশির্বাদপুষ্ট সরকার পতনের আন্দোলন শুরু হবে।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ২২ ও ২৩ এপ্রিল লংমার্চ কর্মস‍ূচিরি ঘোষণা করে বিএনপি।

বিএনপি নেতা রিজভী বলেন, তিস্তার পানির সঙ্গে এ দেশের মানুষের জীবন-মরণ সম্পর্ক। এ পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। অথচ ভারত সরকার জোর করে বাঁধ দিয়ে আমাদের অধিকার হরণ করছে। এটি অন্যায়। অন্যায়ের বিরুদ্ধে এ দেশের নাগরিকদের আন্দোলন করা ন্যায় সঙ্গত।

বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে তিনি বলেন,লংমার্চে বাধা দিলে প্রমাণিত হবে এ সরকার জনগণের সরকার নয়, অন্য দেশের সরকার। আওয়ামী লীগকে জন বিছন্নও বলেও আখ্যা দেন তিনি।

এসময় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন