র্যা ব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণকালে ছাত্রলীগ নেতা আটক

0
651
Print Friendly, PDF & Email

ক্ষ্মীপুরে র‌্যাব পরিচয়ে কে এম মাহফুজ (৪৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ সময় সোহরত হোসেন সিহাব (৩০) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ৬/৭ জন দুর্বৃত্ত ব্যবসায়ী মাহফুজকে মারধর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে সিহাবকে ধরে গণ পিটুনি দেয়। অন্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিহাবকে আটক করে এবং মাহফুজকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়।

সদর থানার এসআই জিল্লুর রহিম জানান, তদন্ত শেষে ব্যবস্থা নওয়া হবে।

জানা যায়, আটক সিহাব জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঘটনার সময় তিনি নিজেকে র‌্যাব-১১’র কর্ণেল ইকবাল হিসেবে পরিচয় দেন।

শেয়ার করুন