নওগাঁর ইকরতারা গ্রামকে ধূমপানমুক্ত ঘোষনা

0
283
Print Friendly, PDF & Email

নওগাঁয় ধূমপান ও দাঁতের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক উদ্ধুদ্ধকরন সভা, র্যালী ও ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন৷ শনিবার সকালে সদর উপজেলার স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন ও আদর্শ গ্রাম ইকরতারা কমিউনিটি ক্লিনিকে পটুয়াখালী ডেভলপমেন্ট অর্গানাইজেশান (পিডিও) এর সহযোগীতায় স্বাস্থ্য শিক্ষা বু্যরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রালয় এর আয়োজন করে৷ কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ আনজুমান আরা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছার রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোমিনা সুলতানা রিসোর্স পার্সর্নের দায়িত্ব পালন করেন৷ সভায় ৪০ জন নারী-পুরুষ অংশ গ্রহন করে৷
বক্তারা, ধুমপান, দাঁতের ও লান্স ক্যান্সারের উপর বিস্তারিত আলোচনা করেন৷ আলোচনা শেষে একটি র্যালী বের করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়৷ পরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়৷ শেষে প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন ও আদর্শ গ্রাম ইকরতারকে ধুমপানমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করেন৷#

শেয়ার করুন