হেফাজতের ২ নেতার বিএনপির জোটভুক্ত দলে যোগদান

0
217
Print Friendly, PDF & Email

বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী ও মহাসচিব জুনায়েদ আল হাবীব।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের একটি মাদ্রাসায় তারা দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

এর আগে আবদুর রব ইউসুফী প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির পদে ছিলেন। আর জুনায়েদ আল হাবীব ছিলেন মুফতি ফজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব।

এ ব্যাপারে আবদুর রব ইউসুফী বলেন, ‘ইসলামি দলগুলোর মধ্যে চরম বিভক্তি। কেউ এক হতে পারে না। দেখি, একটা দলকে এগিয়ে নিতে পারি কি না।’

জুনায়েদ আল হাবীবের দল ত্যাগ সম্পর্কে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলতাফ হোসাইন বলেন, ‘মুফতি আমিনী জীবদ্দশায় তাকে ইসলামী মোর্চার মহাসচিব ও ঐক্যজোটের যুগ্ম মহাসচিবের পদ থেকে বাদ দেন। এরপর থেকে তিনি আমাদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।’

শেয়ার করুন