শ্রমিক দলের কাউন্সিলে খালেদা জিয়া

0
195
Print Friendly, PDF & Email

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয় সম্মেলন ও ৭ম কেন্দ্রীয় কাউন্সিল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম  খালেদা জিয়া। শনিবার দুপুরে দলীয় পতাকা, জাতীয় পতাকা এবং পায়ড়া উড়িয়ে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে খালেদা জিয়া রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এসে পৌঁছালে শ্রমিক দলের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাবেক হুইপ মুজিবুর রহমান সারোওয়ার, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ উপস্থিত আছেন।

শেয়ার করুন