বিএনপির লংমার্চের ব্যাপারে সরকার সতর্ক

0
243
Print Friendly, PDF & Email

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চে বিশৃঙ্খলা হবে না, এমন কথা বলা যায় না। তাদের কর্মকাণ্ড অতীতে দেশের মানুষ দেখেছেন। এ ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।
 
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিস্তা চুক্তি সম্পর্কে মন্ত্রী বলেন, মমতা বঙ্গোপাধ্যায় বুঝবেন জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে কিছু ধারা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে যে নদীগুলো বিভিন্ন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেখানে তাদের ন্যায্য হিস্যা থাকে। এই হিস্যাটাকে তিনি ইচ্ছা করলেই পাল্টে দিতে পারবেন না। এটা উপলব্ধি করে তিনি তা মেনে নিবেন।

এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদিতে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ,  মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী (বাদশা) এমপি ও হ্যাপি বড়াল এমপিকে বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভষ্টক অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আয়োজক সংগঠনের সভাপতি গাউজ আলী খাঁন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনিক সম্পাদক ইকরামুল কবির।

শেয়ার করুন