ভারতে যাওয়ার পথে শিশুসহ ২৯ নারী-পুরুষ আটক

0
231
Print Friendly, PDF & Email

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ২৯ নারী-পুরুষকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাতে পুটখালির চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।

খুলনা ২৩ বিজিবি’র পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১শিশুসহ ১৫জন নারী ও ১৩ জন পুরুষকে আটক করেছে।

আটককৃতদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে। এসময় দালাল চক্রের সদস্যারা পালিয়ে য়ায়।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান জানান, আটক ২৯ নারী-পুরুষ পোর্ট থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শনিবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন