ইলিয়াস আলীর বাড়িতে পুলিশ

0
194
Print Friendly, PDF & Email

বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বনানীর বাসার সামনে গতকাল দুই পিকআপ পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে এর মধ্যে বেশ কয়েকজন নারী পুলিশের সদস্যও ছিলেন বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় আধঘণ্টা সময় পুলিশের সদস্যদের ইলিয়াস আলীর বাড়ির সামনে অবস্থান নিতে দেখা যায় সময় ইলিয়াস পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

প্রসঙ্গে বনানী থানার উপপরিদর্শক আবুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইলিয়াস আলীর বাসার অদূরেই একটি স্থানে বনানী পার্লামেন্ট মেম্বার সোসাইটির ব্যানারে ইলিয়াস আলী নিখোঁজ উপলক্ষে একটি মিলাদ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ এর অনুমতি দেয়নি। বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম। জানা গেছে, ইলিয়াস আলীর বাসার অদূরেই বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারের বাসার পার্কিংয়ে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় ওই কর্মসূচি পালন করতে পারেননি বিএনপির নেতাকর্মীরা। পরে বনানীর দুই নম্বর রোডে একটি মসজিদে বাদ আসর বিশেষ দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সময় মজিবর রহমান সরোয়ার ছাড়াও বিএনপি নেতা আবুল খায়ের ভূইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিবসহ তিতুমীর কলেজের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

শেয়ার করুন