অনিশ্চয়তা এখনো যায়নি: রিজওয়ানা

0
205
Print Friendly, PDF & Email

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘অনিশ্চয়তার জগতে বাস করছিলাম। এখন উনি আমাদের কাছে ফিরে এসেছেন। উনি ভালো আছেন। অনিশ্চয়তা এখনো পর্যন্ত যায়নি। ঘটনার সম্পূর্ণ সুরাহা এখনো হয়নি।’
আজ শুক্রবার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে তাঁর স্বামী আবু বকর সিদ্দিক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রিজওয়ানা বলেন, ‘আইনগত পদ্ধতি শুরু হয়েছে। এই পদ্ধতির শেষ আমাদেরই করতে হবে। এ ঘটনা যে কেবল আমার পরিবারকে প্রভাবিত করেছে, তা নয়। গোটা দেশের মানুষ এই ইস্যুতে এক হয়েছে। এটি নাগরিকদের নিরাপত্তাসংক্রান্ত একটি বিষয়।’
রিজওয়ানা আরও বলেন, ‘আগের মতোই পরিবেশ নিয়ে কার্যক্রম চালিয়ে যাব। কারণ আমার কারণে যদি এই অপহরণ হয়, তাহলে অপহরণকারীদের উদ্দেশ্য আমার অবস্থান থেকে আমাকে সরানো। ওই উদ্দেশ্য আমি সফল হতে দিতে পারি না।’ তিনি বলেন, ‘এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার সুরাহা বা শেষ আমাদের করতেই হবে। এর মাধ্যমে গোটা ঘটনার রহস্য উন্মোচিত হবে।’

শেয়ার করুন