ঝিনাইদহে বিচারকের বাসভবন ঘেরাও

0
417
Print Friendly, PDF & Email

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় জজ আদালতের বিচারকের বাংলোর গাছে সজিনা পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ‌এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিচারকের বাসভবন ঘেরাও করেছে এলাকাবাসী।

শুক্রবার সকাল ৯টায় আক্কাস আলী নামে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর জানাজ‍ানি হলে এলাকাবাসী ক্ষতিপূরণ ‍দাবিতে জেলার সিনিয়র জুড়িশিয়াল জজ আদালতের বিচারক পারভেজ শাহরিয়ারের বাসভবন ঘেরাও করে।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে পুলিশ ও জনতার মধ্যকার সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিনসহ ছয়জন আহত হয়েছেন। বাকীদের নাম জানা যায়নি।

ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবার বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে বিচারকের বাসভবনের একটি সজিনা গাছে সজিনা পাড়তে ওঠেন আক্কাস আলী। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্ষতিপূরণ চেয়ে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

আক্কাস আলীর লাশ এখনো বিচারকের বাসভবনের ভেতরে রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন