নারায়ণগঞ্জ আদালতে জবানবন্দি দেবেন এবি সিদ্দিক

0
192
Print Friendly, PDF & Email

আদালতে জবানবন্দি দিতে নারায়ণগঞ্জ যাচ্ছেন পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক (এবি সিদ্দিক)। এবি সিদ্দিকের সঙ্গে রয়েছেন রিজওয়ানা হাসান। শুক্রবার সকার ১০টা ২৫ মিনিটে ধানমন্ডির সেন্ট্রাল রোডের বাসভবন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে সস্ত্রীক রওনা দেন তারা। প্রথমে তারা ফতুল্লায় গিয়ে বাড়ির আত্মীয়-স্বজনদের সঙ্গে মিলিত হবেন। পরে নারায়ণগঞ্জ আদালতে জবানবন্দি দেবেন আবুবকর সিদ্দিক। পুলিশের একটি পিকআপ ভ্যানে করে তাদের নেওয়া হচ্ছে। রাস্তায় পুলিশের সতর্ক পাহারা রয়েছে।
শুক্রবার সকালে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিদ্দিক সাহেব মোটামুটি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আপনাদের সহযোগিতা না করলে তাকে উদ্ধার করা যেতো না।
নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মুইনুর রহমান জানান, আইনি প্রক্রিয়ার জন্য আবু বকর সিদ্দিককে সকালে নারায়ণগঞ্জ আদালতে আনার কথা রয়েছে। নারায়ণগঞ্জ জেলা আদালতে নেওয়ার পর এবি সিদ্দিকের জবানবন্দি গ্রহণ করা হবে।
বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেন রিজওয়ানা হাসান। অপহরণের প্রায় ৩৫ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমণ্ডির কলাবাগান খেলার মাঠের পাশে স্টাফ কোয়ার্টারের কোনায় বসানো পুলিশ চেকপোস্ট থেকে তাকে উদ্ধার করা হয়।

শেয়ার করুন