বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

0
198
Print Friendly, PDF & Email

সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশন (সাবা)-এর তত্ত্বাবধানে ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার শেষ হলো সিটিসেল সাবা থ্রি অন থ্রি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। এদিন ধানমণ্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে টুর্নামের্ন্টের সমাপনী খেলায় বাংলাদেশ ২০-০৯ পয়েন্টের ব্যবধানে মালদ্বীপকে পরাজিত করে। আর এ জয়ের মধ্য দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

এ প্রতিযোগিতায় শ্রীলংকা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে রানার্স আপ হয়। অন্যান্য দেশ সমূহের মধ্যে নেপাল- তৃতীয় স্থান,ভুটান চতুর্থ স্থান ও মালদ্বীপ- পঞ্চম স্থান অর্জন করে। মালদ্বীপ দলকে ফেয়ার প্লে টিম হিসেবে নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মো. কামরুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা ও সিটিসেল এর হেড অব কর্পোরেট কমিউনিকেশনস এন্ড পাবলিক রিলেশনস জনাব তাসলিম আহমেদ।

শেয়ার করুন