না ফেরার দেশে চলে গেলেন সমকালীন সাহিত্যের ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার অন্যতম কারিগর নোবেলজয়ী স্প্যানিশ লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। বৃহস্পতিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
লেখক গত ৩১ মার্চ অসুস্থ হলে মেক্সিকো সিটি হাসপাতালে ফুসফুস ও মূত্রনালি সংক্রমণজনিত সমস্যার চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন। তবে ন্যাশনাল মেডিকেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন ইনিস্টিটিউটের মুখপাত্র জাকলিন পিনেদা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণেই মার্কেসের শারীরিক অবস্থায় এরূপ সমস্যা দেখা দিয়েছিল। বিশ্রাম নিলেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ছিলেন একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ। তিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার এক শতাব্দী বইয়ের লেখক হিসেবে তিনি ছিলেন বিশেষ পরিচিত।
যাকা









