বিড়ালকে হারিয়ে মেয়র হলো কুকুর

0
218
Print Friendly, PDF & Email

যুক্তরাষ্ট্রের কলরাডো রাজ্যের একটি ছোট শহরের ‘মেয়র’ নির্বাচিত হয়েছে একটি ব্লাডহাউন্ড জাতের কুকুর। নির্বাচনে কুকুরটির ছয় প্রতিদ্বন্দ্বির মধ্যে একটি গাধা, একটি বিড়াল, একটি নেকড়ে ও একটি সজারুও ছিল।
রাজ্যটির ছোট শহর ডিভিদে কোনো মেয়র না থাকায় নির্বাচন আয়োজনের খরচ তোলার জন্য অনানুষ্ঠানিক এ নির্বাচনের আয়োজন করা হয়েছিল।
নির্বাচিত মেয়র ব্লাডহাউন্ড পা কেটেল পেয়েছে দুই হাজার ৩৮৭টি ভোট। এর চেয়ে ৫৫ ভোট কম পেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বি কেয়ানি নামের একটি নেকড়ে। এক হাজার ৭৯০ ভোট পেয়ে ভাইসরয় নির্বাচিত হয়েছে বুস্টার নামে একটি বিড়াল। অনলাইনে এই ভোটের আয়োজন করেছিল টেলার কাউন্টির আঞ্চলিক প্রাণী আশ্রয়ণ প্রকল্প। এ নির্বাচনে ১২ হাজার ৯১ ভোট পড়েছে। অনলাইনে দেয়া প্রতি ভোটে এক ডলার করে অর্থ উঠেছে

শেয়ার করুন