ভোটার লিস্টে নাম না থাকায় যুবকের আত্মহত্যা!

0
275
Print Friendly, PDF & Email

ভোটার লিস্টে নাম না থাকায় ভারতের উত্তর প্রদেশে পোলিং বুথের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। বৃহস্পতিবার আওলা লোকসভা কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে জেলা প্রশাসনের দাবি, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মদ্যপ অবস্থায় সেখানে এসেছিলেন তিনি। তার পরই বুথের সামনে আত্মহত্যা করেন।

জানা গেছে, ২৫ বছরের হরি সিং এ দিন দেবচরার রামভরোসে লাল ইন্টর কলেজের বুথে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দিতে যাওয়ার আগেই বুথের পাশের বরেলি-বদায়ু মার্গে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ঝামেলাও করেন। একটি বিশেষ দলকে ভোট দেওয়ার কথা বলছিলেন তিনি। ভোট দেওয়ার জন্য চার বার লাইনে দাঁড়ালেও ভোট দিতে পারেননি হরি সিং। ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোটার লিস্টে তাঁর নাম না থাকায় প্রতিবারই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন ওই যুবক।

হরি সিংয়ের স্ত্রী জানিয়েছেন, ভোট দিতে না পারায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। বাড়ি থেকে কেরোসিন নিয়ে গিয়ে বুথের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন।

জেলা মুখ্য চিকিৎসা আধিকারিক (সিএমও) বিজয় যাদব জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় হরিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

তবে জেলা প্রশাসন সূত্রে বলা হচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিলেন হরি। তাই রাগের মাথায় আত্মহত্যা করেন। পুলিশ ঘটনা তদন্তে ইতোমধ্যে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে

শেয়ার করুন