এফ আই মানিক পরিচালিত নতুন ছবি ‘মিশন ফোর-টু-জিরো’ এর মহরত অনুষ্ঠিত হয়ে গেল। গত বুধবার গুলশান নিকেতনের ই কিউ রেকডিং স্টুডিওতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে ছবিটির টাইটেল গানের রেকর্ডিং এর মধ্য দিয়ে মূলত এ ছবির কাজ শুরু হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম, পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজারসহ আরো অনেকেই ।
এ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করছেন রিপন খান। আর এ ছবির প্রথম টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন রাফাত ,আরিফ ও তূর্য্য। গানটি লিখেছেন মুনশী ওয়াদুদ।
জোনাকি মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবিতে অভিনয় করেছেন নবাগত নায়ক আয়ান খান, জিয়ান খান ও সিয়াম খান। আর জানা যায়, এ ছবিতে নায়িকা হিসেবে কলকাতার জনপ্রিয় তিন জন নায়িকা তাদের বিপরীতে অভিনয় করবেন।
এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা, দিতি, প্রবীর মিত্র, পীযুষ বন্দোপাধ্যায়, মিশা সওদাগর, শিবা সানু, সাদেক বাচ্চু ও ডি জে সোহেল।









