মান্নান খানের পিএ সবুজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

0
207
Print Friendly, PDF & Email

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের পিএ ইলিয়াস খান সবুজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, ইলিয়াস খান সবুজ মান্নান খানের পিএ থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে শতকোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে দুদকে তার বিরুদ্ধে অভিযোগ এলে কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, শিগগিরই এ অভিযোগের অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হবে।

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনে দুদকের অনুসন্ধান চলছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করেছে দুদক।

শেয়ার করুন