নাটোরে হিটষ্ট্রোকে স্কুলছাত্রের মৃত্যু

0
352
Print Friendly, PDF & Email

নাটোরের বড়াইগ্রামে হিটষ্ট্রোকে সজিব হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ দিকে উপজেলার কচুগাড়ী ফকিরবাড়ী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

নিহত সজিব খাকরাদহ গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও ফকিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ ইব্রাহিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামান উদ্দিন জানান, বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের জন্য গানের অনুশীলন করছিল। এসময় প্রচন্ড গরমের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক ডা. লুৎফর রহমানের কাছে নিয়ে গেলে তিনি সজিবকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটষ্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন