খোকনের মামলার রায় যেকোনো দিন

0
193
Print Friendly, PDF & Email

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকনের মামলার রায় দেয়া হবে যেকোনো দিন।
মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি)  রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  
আজ বৃহস্পতিবার চতুর্থ ও শেষ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকউটর মোখলেছুর রহমান বাদল। এরপর খোকনের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আব্দুশ শুকুর খান যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এর পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে দেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
গত ৯ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চার কার্যদিবসে মোবারকের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকউটর মোখলেছুর রহমান বাদল।
অন্যদিকে পলাতক খোকন রাজাকারের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আব্দুশ শুকুর খান যুক্তিতর্ক উপস্থাপন করেন ১৬ ও ১৭ এপ্রিল দুই কার্যদিবসে।
খোকনের বিরুদ্ধে ২৪ জন সাক্ষী স্যা দিয়েছেন। তবে খোকন পলাতক থাকায় তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নেই।
সাবেক এই আওয়ামী লীগ নেতা স্বাধীনতার পরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। সর্বশেষ নগরকান্দা বিএনপির সহ সভাপতির পদে থেকে নগরকান্দা পৌরসভা নির্বাচনে প্রতিপ্রতিদ্বন্দ্বিতা করে পৌরসভার মেয়র নির্বাচিত হন। তবে মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকে তিনি পলাতক

শেয়ার করুন