আইপিএল’র উদ্বোধনী ম্যাচে কেকেআরের জয়

0
228
Print Friendly, PDF & Email

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

মুম্বাই ইন্ডিয়ানসকে ৪১ রানে হারিয়েছে কেকেআর। এবার বাংলাদেশিদের হয়ে একমাত্র সাকিব আল হাসান আইপিএলে খেলছেন।

কেকেআরের হয়ে বুধবার রাতে মাঠে নেমেছিলেন সাকিব। প্রথমে ব্যাট হাতে ২ বলে ১ রান করলেও বল হাতে পুষিয়ে দিয়েছেন সাকিব। রানের চাকা আটকে রেখেছেন বাহাতি এই স্পিনার। একই সঙ্গে ১টি উইকেটও নিয়েছেন এই বাংলাদেশি তারকা। ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে । উদ্ধোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে ১৬৩ রান জমা করে।

সর্বোচ্চ রান আসে জ্যাক ক্যালিসের ব্যাট থেকে। ৪৬ বলে ৭২ রান করেন তিনি। এ ছাড়া মানিশ পান্ডে করেন ৬৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১২২ রানের বেশি করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। আম্বাতি রাইডু ৪৮ ও রোহিত শর্মা ২৭ ও তারে ২৪ রান করেন

শেয়ার করুন