জোট নেতাদের সঙ্গে রাতে বৈঠক করবেন খালেদা জিয়া

0
184
Print Friendly, PDF & Email

১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ দলীয় জোটের একটি সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, ভবিষ্যত কর্মসূচি নির্ধারণ, উপজেলা নির্বাচনের ফল বিশ্লেষণ, তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি এবং ভারতে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে জোটের বৈঠকে আলোচনা হতে পারে।  

শেয়ার করুন