বেলার নির্বাহী পরিচালকের স্বামী অপহৃত

0
210
Print Friendly, PDF & Email

পরিবেশ আইনবিদ ও পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমান অপহৃত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে করে আসা সাত-আটজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাঈনুর রহমান জানান, সিদ্দিকুর রহমান ফতুল্লায় একটি গার্মেন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তা। বুধবার বিকেল সোয়া ৩টায় তিনি তার প্রাইভেটকারে করে ঢাকা যাওয়ার পথে ভূইয়া ফিলিং স্টেশনের সামনে আসা মাত্র একটি হাইয়েস গাড়ি দিয়ে সড়ক অবরোধ করা হয়। পরে ওই গাড়ি হতে সাত-আটজন যুবক নেমে লাঠিসোটা ও অস্ত্রের ভয় দেখিয়ে সিদ্দিকুরকে তুলে নিয়ে যায়।

মাঈনুর আরো জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। অপহৃতকে উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে শীর্ষ নিউজকে তিনি জানান, এ বিষয়ে এখন কথা বলা যাবে না। এনিয়ে কাজ করছি। তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ না। আগে কাজ করতে দিন।

শেয়ার করুন