হাওলাদারের অবৈধ সম্পদ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ

0
257
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদারের দুর্নীতি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বুধবার দুপুরে কমিশনের নিয়মিত বৈঠকে দুদকের সহকারী পরিচালক হামিদুল হাসানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
 
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ বিষয়ে নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সম্পদ গোপনের অভিযোগ এসেছে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। দুদক তার অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সিদ্ধান্ত নেওয়ার ছয়দিন পর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয় কমিশন।

শেয়ার করুন