দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের তত্ত্বাবধানের জন্য একটি তদারকি সেল গঠনে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে সরকারি-বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের তত্ত্বাবধানে একটি তদারকি সেল গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে অননুমোদিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার কেন নির্দেশ দেওয়া হবে তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য, আইন ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।







