প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে বাম মোর্চার ধস্তাধস্তি

0
225
Print Friendly, PDF & Email

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বামমোর্চার নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে গণতান্ত্রিক বামমোর্চার নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশে মিলিত হন। বর্তমানে সেখানে তারা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

ভারতের কাছ থেকে তিস্তাসহ সব অভিন্ন নদীর পনির ন্যায্য হিস্যা আদায়, সরকারের নতজানু নীতি ও বাংলাদেশকে বঞ্চিত করে একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে গণতান্ত্রিক বামমোর্চা এ সমাবেশ করছে

শেয়ার করুন