ভারতের কর্ণাটক রাজ্যের দেবানাগারে বাসে আগুন লেগে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গুরুতর আহত আরো ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকালে রাজ্যের বেঙ্গালুর থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে ২৯ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বাসটির জ্বালানি ট্যাংকের ছিদ্র থেকে ডিজেল বের হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।









