পাঁচতারা হোটেল নির্মাণে আমদানি পণ্যে শুল্ক ছাড়

0
271
Print Friendly, PDF & Email

পর্যটন শিল্পের প্রসারে পাঁচতারা হোটেলসহ আন্তর্জাতিকমানের হোটেল নির্মাণে আমদানি কর মওকুফ করেছে সরকার। বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে এ শিল্পের উন্নয়ন ঘটাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১২ সালের আমদানি নীতির আলোকে মূলধনী যন্ত্রপাতি আমদানির মতো এ খাতেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।২০‌১৩ সালের আয়কর বর্ষের ধার্য করা নিয়মানুযায়ী রফতানি পণ্যের জন্য আনা মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে ৩ শতাংশের বেশি ট্যাক্স, ভ্যাট ছাড় দেওয়া হচ্ছে।

অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়েছে। গত ৬ এপ্রিল ডেটলাইনে প্রকাশ করা গেজেটটি মঙ্গলবার বিজি প্রেস থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও এনবিআরে পাঠানো হয়।

গেজেটে বলা হয়, ১৯৯১ সালের মূল সংযোজন কর আইনের ২২ নম্বর অনুচ্ছেদের  ১৪ (১) ধারার ক্ষমতাবলে রাজস্ব বোর্ডের পরামর্শক্রমে এবং জনস্বার্থে পর্যটন শিল্পের বিকাশের লক্ষে মানসম্পন্ন আবাসিক হোটেল  নির্মাণে সহায়তা প্রদানে আমদানি শুল্ক ৫ শতাংশের বেশি হয় সে পরিমাণ, রেগুলারিটি ডিউটি, প্রযোজ্য ক্ষেত্রে সমুদয় মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা হলো।

বেশকিছু শর্ত দেওয়া হয়েছে, শুল্ক ছাড় দেওয়ার ক্ষেত্রে। গেজেট অনুযায়ী আমদানি করা পণ্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মানসম্পন্ন বলে প্রতীয়মান হতে হবে। হোটেল নির্মাণকারী প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধিত হতে হবে। বিনিয়োগ বোর্ডের নিবন্ধিত হতে হবে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো চেইন হোটেলের ফ্রেনসিস হলে এ ধরনের প্রত্যয়নের প্রয়োজন হবে না। আবেদনকারী প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে চালুর আগে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে নিদিষ্ট করা পণ্য একবারই আমদানি করার সুযোগ দেওয়া হবে।

বিশেষ এ শুল্ক ছাড়ে সে ধরনের পণ্য আমদানি করা যাবে তাহলো- ইন্টেরিয়র ডেকোরেশনের জিনিসপত্র। যেমন- কাঠের জানালা-দরজা, কার্পেট, মার্বেল, গ্লেজ টাইলস, রান্নাঘর ও রান্নার উপকরণ, সিরামিক কিচেনওয়ার, বিভিন্ন ধরনের  উন্নত গ্লাস। এ ছাড়া ভবনের নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের যন্ত্রপাতি, অগ্নিনির্বাপক যন্ত্র, ইলেক্ট্রিক সাব-স্টেশনসহ অন্যান্য যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের ফার্নিচার এবং আলোক সজ্জার যন্ত্রপাতি শুল্ক ছাড়াই আমদানি করা যাবে।

বেসামরিক বিমান ও পর্যটন  মন্ত্রণালয় থেকে জানা গেছে, পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে এ বিশেষ ছাড় দিচ্ছে সরকার। এতে পাঁচতারা হোটেলসহ আন্তর্জাতিকমানের হোটেল নির্মাণ করতে হবে। এতে পর্যটন শিল্পের উন্নয়ন ঘটবে।

শেয়ার করুন