রাজধানীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে পিতার রডের আঘাতে পুত্র খুন হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রামপুরার বাগিচারটেক এলাকার ২১/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আলম। পিতার নাম দুলাল হোসেন। দুলাল পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক।
জানা যায়, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে দুলাল লোহার রড দিয়ে তার ছেলে আলমের মাথায় আঘাত করে। এতে আলম অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।









