রাজধানীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ

0
188
Print Friendly, PDF & Email

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড়ে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৮টায় জামায়াত-শিবিরের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ বাধে।

জানা যায়, আজ সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশ মিছিলে বাধা দেয়।

পরে থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। মিছিল থেকে কাউকে আটক করা হয়নি। তবে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ভারতকে বিদ্যুৎ ও করিডোর দেওয়ার প্রতিবাদে আজ এ কর্মসূচির ডাক দেয় জামায়াত-শিবির

শেয়ার করুন