দীর্ঘ দেড় মাস আমেরিকা সফর শেষে গত সোমবার দেশে ফিরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দিন আহমদ। আর গতকাল মঙ্গলবার অফিস করলেন তিনি। তিনি সকাল সাড়ে ৯টায় অফিসে এসে চার কমিশনার ও ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর খোঁজখবর নেন। তবে তিনি মিডিয়ার সামনে আসেননি। দীর্ঘ সময় ধরে আমেরিকায় অবস্থান এবং গুরুত্বপূর্ণ উপজেলা নির্বাচন চলাকালে দেশের বাইরে থাকা নিয়ে দেশে তুমুল বিতর্ক ও সমালোচনায় জর্জরিত হন তিনি। ফলে মিডিয়ার সামনে এলেন না সিইসি। আজ আনুষ্ঠানিকভাবে সিইসি মিডিয়ার মুখোমুখি হবেন বলে কমিশন পিআর জানিয়েছে।
এ দিকে ২১ মে ভোটের দিন রেখে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেছে কমিশন। আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। অন্য দিকে ষষ্ঠ ধাপের নির্বাচনযোগ্য ২১ উপজেলা নির্বাচনের তফসিল আজ বুধবার ঘোষণা করা হতে পারে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দশম জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন নিয়ে নানা বিতর্ক এবং সমালোচনার কারণে ৩ মার্চ আমেরিকায় যান সিইসি। কাজী রকীবউদ্দিন আহমদ আর দায়িত্বে থাকছেন না এমন গুঞ্জন উঠেছিল খোদ নির্বাচন কমিশনেই। তিনি আর দেশে ফিরবেন না বলেও অনেক কর্মকর্তা জানিয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে রিপোর্টও করেছিল।
ইসির প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪ এপ্রিল, মনোনয়ন যাচাইবাছাই ২৭ এপ্রিল ও প্রত্যাহার ৫ মে। এ নির্বাচনে আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসককে। গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে।
এ দিকে গত ৩০ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন স্থগিত করেন আদালত। স্থগিতাদেশ উঠে যাওয়ায় গত ১০ এপ্রিল নতুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ইসি। এ উপজেলা নির্বাচন পর্যবেণের জন্য ছয় সদস্যের নিজস্ব পর্যবেক দল নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পর্যবেণ দলের সদস্যরা হলেন দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার নুরুজ্জামান তালুকদার, বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সামসুল আজম, পঞ্চগড় জেলা নির্বাচন অফিসার সারোয়ার জাহান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার, নীলফামারী জেলা নির্বাচন অফিসার জাকিয়া সুলতানা ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ সিদ্দিকী। এ উপজেলায় ১৬৯টি ভোটকেন্দ্র তিনটি দলে বিভক্ত হয়ে তারা পর্যবেণ করবেন। ইসির সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২) মো: আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পর্যবেক নিয়োগ দেয়া হয়।
২১ উপজেলার তফসিল হতে পারে আজ : ষষ্ঠ ধাপের নির্বাচনযোগ্য ২১টি উপজেলা নির্বাচনের তফসিল আজ বুধবার ঘোষণা করা হতে পারে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সকালে বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে সিইসির। ইসির বৈঠকে ষষ্ঠ ধাপের ২১ উপজেলা নির্বাচনসংক্রান্ত একটি কার্যপত্রও উপস্থাপন করা হচ্ছে। কার্যপত্র অনুযায়ী মে মাসের শেষের দিকে এসব উপজেলা নির্বাচনের তারিখ রাখা হয়েছে









