বৈশাখ এলেই ‘উত্তেজিত’ হন ‘কবি’ এরশাদ

0
277
Print Friendly, PDF & Email

আমি এবং বাংলার বৈশাখ। প্রকৃতির রচিত বৃক্ষের মতো আমরা বেড়ে উঠেছি। বৈশাখ এলেই আমি উত্তেজিত হই। বৈশাখ মানেই নতুন প্রাণের সঞ্চার।’—এটি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের লেখা ‘আমি এবং বাংলার বৈশাখ’ নামে কবিতার প্রথম কটি চরণ।
পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে এরশাদ কবিতাটি জাপার নেতা-কর্মীদের পড়ে শোনান। মেরুন রঙের পাঞ্জাবি, ধূসর সাদা পায়জামা আর পাঞ্জাবির রঙের নাগরা জুতা পরে বৈশাখী সাজে অনুষ্ঠানে আসেন এরশাদ।
এরশাদ বলেন ‘আজ পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। সারা জাতি আজ উজ্জীবিত, আনন্দিত। সবাই আনন্দ করছে। আমার মনেও আজ নতুন প্রাণের সঞ্চার হয়েছে।’ এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের স্লোগান শান্তির জন্য পরিবর্তন। নতুন বছরের অঙ্গীকার হোক পার্টিকে নতুন করে সাজাব।’
অনুষ্ঠানে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুসহ দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন। দলের ঢাকা মহানগর উত্তর কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এস এম ফয়সল চিশতী।

শেয়ার করুন